• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কবি নজরুল কলেজ

পুরান ঢাকা অচলের হুমকি শিক্ষার্থীদের

   ৭ মে ২০২৫, ০৫:৪৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
সাত দফা দাবি পূরণ না হলে পুরান ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে সরকারকে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে তারা। হল সংস্কার, শিক্ষক নিয়োগসহ সাত দফা দাবিতে বুধবার (৭ মে) বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক চত্বরে চলে এ বিক্ষোভ।

এসময় সূত্রাপূর থেকে সদরঘাট পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। 

এরআগে বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, কলেজটি দেড়শ বছরের পুরানো। বর্তমানে এখানে ছাত্রছাত্রীদের পড়ালেখার ন্যূনতম পরিবেশ নেই। নানা ঝুঁকি নিয়েই ক্লাসে যোগ দিতে হচ্ছে। এছাড়াও ক্যাম্পাসের জায়গার সংকট রয়েছে। 

এ অবস্থায় শ্রেণিকক্ষের মানোন্নয়ন, নতুন হল নির্মাণ, কলেজের সীমানা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাম্পাসে গুজব-অপতথ্য বন্ধে কঠোর ব্যবস্থা চায় ছাত্রদল
ক্যাম্পাসে গুজব-অপতথ্য বন্ধে কঠোর ব্যবস্থা চায় ছাত্রদল
সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার
জবির আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সেমিফাইনালিস্টকে ব্যাট উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার
বিকল্প জ্বালানি উৎস খুঁজে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে
রুয়েট উপাচার্য: বিকল্প জ্বালানি উৎস খুঁজে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে