• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

দুই দেশকে শান্ত থাকার আহ্বান

ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা


প্রকাশ:  ৭ মে ২০২৫, ০৪:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

ভারত ও পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি উভয় দেশকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তাতে বলা হয়, ভারত ও পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে দুই দেশকে আহ্বান জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতায় বিশ্বাস করে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত জনগণের মঙ্গলার্থে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশ আশা করে।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংসের লক্ষ্যে ‘অপারেশন সিঁদুর’ নামে এই হামলা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত শিশুসহ ২৬ জন নিহত হয়েছে। এছাড়া ৪৬ জন আহত হয়েছেন।

এদিকে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। তার মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের একাধিক সূত্র।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। দু’দেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার