• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দুদক চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক আইডি

   ৬ মে ২০২৫, ০৮:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং কমিশনারদের নামে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মামলার ভয়-ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা থামছে না। বিভিন্ন সরকারি কর্মকর্তা কিংবা সাধারণ জনগণের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়ায় আবারও সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ মে) সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ বিষয়ে বলেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে প্রতারক চক্রের তৈরি আরও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দুদক চেয়ারম্যানের নামে কোনো ফেসবুক আইডি নেই। আজকে পাওয়া এ ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের প্রচ্ছদে লেখা রয়েছে ‘আসসালামু আলাইকুম, এই ফেসবুক একাউন্টের বাইরে আমার কোনো একাউন্ট নেই। সবাই ফেক একাউন্টগুলো বর্জন করুন।’

কমিশনের পক্ষ থেকে সবাইকে এসব প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে অথবা উপরোল্লিখিত প্রতারকচক্রের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা স্থানীয় থানার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিউইয়র্কে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিউইয়র্কে
বিমানবন্দরে আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি: তথ্য উপদেষ্টা
বিমানবন্দরে আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি: তথ্য উপদেষ্টা
মহাখালী বাসস্ট্যান্ড সরাতে ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত
সড়ক পরিবহন মন্ত্রী মহাখালী বাসস্ট্যান্ড সরাতে ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত