• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাবেক এমপি হেনরী হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে

   ৬ মে ২০২৫, ০৮:০৩ পি.এম.

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) বিকালে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরীকে হাজির করে পুলিশ।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক কে. এম. শাহরিয়ার বাপ্পি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, কলেজছাত্র আসিফ হত্যা মামলায় সাবেক এমপি হেনরীর সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত সোমবার (২৮ এপ্রিল) বিকালে হেনরীকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

উল্লেখ্য, নিহত আসিফ হোসাইনের মা আসমানী খাতুন গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হত্যা মামলা করেন। মামলায় জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিরাজী প্রমুখ।  

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি