• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জয়ার প্রযোজনায় নতুন সিনেমা


প্রকাশ:  ৬ মে ২০২৫, ০৬:২৯ পি.এম.
শেয়ার করুন 0
জয়া আহসান। ছবি: সংগৃহীত
জয়া আহসান। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এরই মধ্যে দুই বাংলার দর্শকদের মন জয় করে দুই দেশেই জিতে নিয়েছেন পুরস্কার। এবার সেই জয়া হাজির হলেন একদম নতুন রূপে। শুধু নায়িকা নন, এবার তিনি প্রযোজকও! সিনেমার নামটাও বেশ জমজমাট— ‘জয়া আর শারমিন’।

লকডাউনের ফাঁদে আটকে থাকা দুই নারীর গল্প বলবে এই সিনেমা। করোনাকালের সেই গৃহবন্দি দিনগুলোতে, সবাই যখন সোফায় গড়াগড়ি করেছে, সেখানে জয়া ঝাঁপিয়ে পড়েছিলেন শুটিংয়ে।

পরিচালক পিপলু আর খানের সঙ্গে মিলে বানিয়ে ফেলেন এই সিনেমা, যেখানে দুই ভিন্ন জগতের নারীর বন্ধুত্ব ফুটে উঠবে। একদিকে অভিনেত্রী জয়া, আর অন্যদিকে তার গৃহকর্মী শারমিন— সম্পর্ক রক্তের নয়, তবু এক অন্যরকম বন্ধন।

জয়া নিজেই জানালেন, সব প্রতিশ্রুতি নাকি মিথ্যা, শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না! তবে বাস্তবে ঠিকই পাশে রেখেছেন তার গৃহকর্মীদের। বলেন, ‘‘আমার মা, ভাইবোন, পোষ্য— যেমন আমার পরিবার, গৃহকর্মীরাও তেমনই।”

এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান আর নুসরাত ইসলাম। প্রযোজনার ভারও ভাগ করে নেন পিপলু আর জয়া নিজেই। ১৬ মে মুক্তি পাবে সিনেমাটি। ঢাকঢোল না বাজালেও, সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে যাওয়ার প্রস্তুতি সেরে রেখেছে ‘জয়া আর শারমিন’।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া