• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতাকে লাখ টাকা জরিমানা


প্রকাশ:  ৩ মে ২০২৫, ১২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতাকে লাখ টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার দায়ে আজমল হক নান্টু মালত নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার আরশিনগর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। একইসঙ্গে মাটি কাটায় যুক্ত ভেকু জব্দ করেন।

আজমল হক নান্টু মালত সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোনো সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার ও ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে অভিযান চালানো হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার