• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আ’লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না: নুর


প্রকাশ:  ২ মে ২০২৫, ০৯:১৯ পি.এম.
শেয়ার করুন 0
আ’লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না: নুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি  
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অনতিবিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখনও রাজপথে শহীদদের রক্ত শুকায়নি, শহীদ ও আহত পরিবারের কান্না থামেনি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ভবিষ্যতে এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বিসিকে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের উদ্যোগে এ সমাবেশ হয়।

নুরুল হক বলেন, যে গণঅভ্যুত্থানে দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে, ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটিয়েছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্নে ও গণহত্যার বিচারের প্রশ্নে বিগত ৮ মাসে আমরা কোনো অগ্রগতি লক্ষ্য করিনি। অন্তবর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, এ বিষয়ে কোনো টালবাহানা চলবে না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গত ১৬ বছরে লড়াই সংগ্রাম করলেও জনগণ সেভাবে সে লড়াইয়ে শামিল হয়নি। কারণ রাজনৈতিক নেতৃত্বের কর্মকাণ্ডের প্রতি অবিশ্বাস। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি মানুষের সন্দেহ সংশয় রয়েছে। তাই গণঅধিকার পরিষদ প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মানুষকে রাজনীতিতে ফেরার আহ্বান করেছে। অল্পসময়ের মধ্যে গণঅধিকারের গণজোয়ার তৈরি হয়েছে।

আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, ফ্যাসিবাদের পতনের পরেও আমাদের রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে পুরোনো বৈশিষ্ট্য লক্ষ্য করছি। বাংলাদেশের কোথাও চাঁদাবাজি, দখলবাজি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাব বিস্তার বন্ধ হয়নি। এগুলো চললে কেন এতগুলো মানুষ জীবন দিলো, সেই জবাব রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে। কোনো কোনো দল যদি ভাবেন আমরা একাই একশ, আমরা সব নিয়ন্ত্রণ করবো, আমরাই সব হর্তাকর্তা, তাদের বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন।

তিনি বলেন, এ দেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। লড়াকু ছাত্র-জনতা আগামীতে এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না। আগামীতে যারা জনপ্রতিনিধি হবেন ভোটকেন্দ্র দখল করে সীল মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখবেন না। সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক।

নুর বলেন, গণঅধিকার পরিষদের নেতৃত্ব আওয়ামী লীগ দুর্বৃত্তদের সঙ্গে আপস করে নাই, ভবিষ্যতেও কোনো দুর্বৃত্তদের সঙ্গে আপস করবে না। শামীম ওসমানদের আমলে নারায়ণগঞ্জ সন্ত্রাসের নগরী হিসেবে পরিচিত ছিল। সেই শামীম ওসমানরা ফ্যাসিবাদী ক্ষমতার পরিবর্তনের পর পালিয়ে যায়। কিন্তু আবার নব্য শামীম ওসমানরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। নারায়ণগঞ্জে আর কোনো মাফিয়ার জন্ম চাই না।
এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি