• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মোহাম্মদপুর ও ভাটারা থানা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত


প্রকাশ:  ২ মে ২০২৫, ০৮:০১ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানা ও ভাটারা থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা এবং সদস্য সচিব কামরুল জামানের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত দুই থানা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।

শুক্রবার ২ মে সন্ধ্যায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত শ্রমিক জনতার সমাবেশ (নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে) ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিদ্ধান্ত পালন না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মোহাম্মদপুর থানা ও ভাটারা থানা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত দুটি থানা আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম করিতে পারিবেন না।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি