• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুড়িগ্রামে শ্রমিক দলের ‘মহান মে দিবসের’ র‌্যালি অনুষ্ঠিত


প্রকাশ:  ১ মে ২০২৫, ১২:২০ পি.এম.
শেয়ার করুন 0
কুড়িগ্রামে শ্রমিক দলের ‘মহান মে দিবসের’ র‌্যালি অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী  শ্রমিক দলের উদ্যোগে কুড়িগ্রামে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে ) সকাল ১০ টার দিকে শহরের বিএনপির জেলা কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের সামনে গিয়ে  সভায় মিলিত হয়।

জেলা শ্রমিক দলের রিজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা 

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,শফিকুল ইসলাম বেবু  ১ নং যুগ্ম আহবায়ক, মোঃ হাসিবুর রহমান হাসিব ২নং যুগ্ম আহবায়ক জেলা বিএনপি সহ শ্রমিকদল নেতা, রিজন সরকার, হাবিবুর রহমান রিপন, নুরে আলম সিদ্দিকী শাহীন,,আইজুল,পলাশ সহ  শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা  বলেন, পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।

শ্রমিক নেতা রিজন সরকার বলেন, আমরা শ্রমিকদের অধীকার আদায়ে চেষ্টা চাীলয়ে যাচ্ছি। সর্বক্ষেত্রে শ্রমিকদের ওপর শোষণ-নিপীড়ন চালানো হচ্ছে। শোষণ-নিপীড়নের অবসান ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার