• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আ.লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের জন্য

বিশেষ কারাগার স্থাপন করতে যাচ্ছে সরকার

   ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও আমলাদের বিশেষ নজরদারিতে রাখার জন্য তাদের এক ছাদের নিচে আনা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের সহযোগিদের জন্য প্রস্তুত হচ্ছে বিশেষ কারাগার। দুই বছরের জন্য যেখানে থাকবেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও আমলাসহ সবাই। এ তথ্য দিয়েছেন কারা মহাপরিদর্শক।

জানা গেছে, জুলাই-আগস্ট গণহত্যার মামলায় কারাগারে আছেন পতিত আওয়ামী সরকারের প্রায় ৩০০ জন মন্ত্রী, এমপি, পুলিশ ও বিভিন্ন দলের নেতাকর্মী। দেশের ৬৮টি কারাগারে আটক আছেন তারা। তবে এবার এই ডিভিশনপ্রাপ্ত আসামিদের জন্য বিশেষ কারাগার স্থাপন করতে যাচ্ছে অন্তর্বতী সরকার।

কঠোর নজরদারি ও এক ছাদের নিচে সবাইকে রাখতেই সাধারণ বন্দীদের থেকে পৃথক করে এ কারাগারে তাদেরকে রাখার ব্যবস্থা নেওয়ার কথা জানান কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারীদের জন্য সংরক্ষিত করে ২০১৯ সালে প্রঞ্জাপন জারি করেছিল বিগত সরকার। তবে এতদিনে চালু করা হয়নি বিধায় সংস্কার করে এটিকে বিশেষ কারাগার করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে জনবল, জেলার ও জেল সুপার।

বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন কারা মহাপরিদর্শক এই মহিলা কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা দিয়েছে সরকার।

তিনি জানান, জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগের যেসব মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা দেশের বিভিন্ন কারাগারে আছেন, এবার তাদেরকে দুই বছরের জন্য আনা হবে এক কারাগারে আনা হবে।

তিনি আরও জানান, তাদের দেওয়া হবে বিধি মোতাবেক সুযোগ সুবিধা। বিশেষ নজরদারিতে রাখতেই সরকার এ ব্যবস্থা করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড