• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

শ্রম আইন সংশোধন করা হবে- সাখাওয়াত হোসেন

   ৩০ এপ্রিল ২০২৫, ০২:২২ পি.এম.
ছবি- পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

শ্রমিক ও মালিক উভয়পক্ষের স্বার্থ রক্ষা করে শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রম অধিকার এবং শ্রমিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে সংশোধিত আইনে। আগামী জুনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত হবে।

এম সাখাওয়াত হোসেন বলেন, মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার উপরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত/প্রচারিত/প্রদর্শিত মানসম্মত সংবাদ/স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক/রিপোর্টার/চিত্রগ্রাহক নির্বাচনপূর্বক অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আগামীকাল সকালে র‍্যালির আয়োজন করা হয়েছে। মেহনতি মানুষের অবদান তুলে ধরার জন্য ডকুমেন্টারি ও টিভিসি প্রচার করা হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় সেমিনার আয়োজন করা হয়েছে। মহান মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ ক্ষুদে বার্তা সকল মোবাইল ফোন গ্রাহকের নিকট প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী