• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহাসড়ক অবরোধে শ্রমিকদের উসকানি দাতা টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার

   ১৪ নভেম্বর ২০২৪, ০১:১১ পি.এম.

গাজীপুরের টিএনজেড এ্যাপারেলসের শ্রমিকদের বেতন না দিয়ে আত্মসাৎ ও টানা তিন দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে শ্রমিকদের উসকানি দিয়ে জননিরাপত্তায় হুমকি ও দুর্ভোগ সৃষ্টির অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. আব্দুল হালিম (৪৮) চট্টগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) নাজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজির আহমেদ বলেন, টিএনজেড গ্রুপের কর্মকর্তা মামুনুর রসিদ গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে ১৪ ফিল্ড সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম সেনাবাহিনীর একটি টহল দল আব্দুল হালিমকে চট্টগ্রামের বাসা থেকে আটক করে। পরে তাকে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ী সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়। সেখান থেকে বুধবার দুপুর ১টার দিকে আব্দুল হালিমকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

তিনি আরও বলেন, আব্দুল হালিমের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। টিএনজেড গ্রুপের কর্মকর্তা মামুনুর রসিদ বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে ৫ কোটি টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অপর একটি মামলার বাদী পুলিশ। এ মামলায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উসকানি দিয়ে জানমাল ও সম্পদের ক্ষতি সাধন, জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

বাসন থানার ওসি মো. রাহেদুল ইসলাম বলেন, দুটি মামলায় বুধবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রিমান্ড শুনানির জন্য সময় নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তাকে কারাগারে পাঠানো হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীসহ জাবির সাবেক উপাচার্যের আয়কর নথি জব্দের আদেশ
স্বামীসহ জাবির সাবেক উপাচার্যের আয়কর নথি জব্দের আদেশ
অর্থ আত্মসাত মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরুর আদেশ
অর্থ আত্মসাত মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরুর আদেশ
ফারজানা, মোজাম্মেল ও দীপু মনিকে হাজিরের নির্দেশ
শাপলা চত্বরে হামলার মামলা: ফারজানা, মোজাম্মেল ও দীপু মনিকে হাজিরের নির্দেশ