• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

   ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন। তাঁর মূল পদ অতিরিক্ত কর কমিশনার।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে মোহাম্মদ মাহমুদুজ্জামানের অবসর প্রদানের আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, মোহাম্মদ মাহমুদুজ্জামানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুসারে তাঁকে অবসর প্রদান করা হলো। তবে তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

একই কারণ দেখিয়ে কর আপিল অঞ্চল-১ ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও সরকার অবসর প্রদান করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল