• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই নিয়ে কেউ কেউ ব্যবসা করছে: নুর

   ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

জুলাই নিয়ে কেউ কেউ ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর।

তিনি বলেন, জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে আবার কেউ পদোন্নতিও নিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে শাহবাগে জুলাই মঞ্চ আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন নুরুল হক নুর।

তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব দেয়ার কথা ছিলো। কিন্তু কেউ তা দেয়নি। এ সময় আন্দোলনে নিহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানান তিনি।

অভিযোগ করে নুর বলেন, সরকার শহীদ পরিবারদের ভিক্ষার মতো করে এক দুই লাখ টাকা দিচ্ছে। জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যারা আছে তারা রাজনীতি করছে। তাই আহতদের যারা তাদের দলের তাদের বেশি সাহায্য দিচ্ছে, আর অন্যরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো কোনো রাজনৈতিক দল কৌশলী বক্তব্য দিচ্ছে। তারা আওয়ামী লীগের নেতা আর ভোট ভাগানোর পরিকল্পনা করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে
মানবাধিকার সার্বজনীন, ভিন্নমত দমনের সংস্কৃতি বন্ধ করতে হবে