• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সরকারি চাল আত্মসাৎতের দায়ে বিএনপি নেতার কারাদণ্ড


প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৫, ০২:১০ পি.এম.
শেয়ার করুন 0
সরকারি চাল আত্মসাৎতের দায়ে বিএনপি নেতার কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধিঃ 

কুমিল্লার লাকসামে সরকারি চাল আত্মসাতের দায়ে রবিউল হোসেন রবু নামে এক বিএনপি নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ এপ্রিল) রাতে সাবেক এই বিএনপি নেতার ঘর থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রবিউল হোসেন রবু (৪২) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি গোবিন্দপুর গ্রামের মৃত সফি উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব ডিলার ছিলেন বিএনপি নেতা রবিউল হোসেন রবু। বুধবার বিকালে পাশের বাড়ির এক চাচির ঘরে ধান বলে ৩৫০ কেজি সরকারি চাল জমা রাখেন। চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে জমা রাখেন তিনি।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এসময় চালগুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএনপি নেতা রবুকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে রবিউল হোসেন চালগুলো  আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার