• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫


প্রকাশ:  ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

ফেনী প্রতিনিধি: 

ফেনীর সোনাগাজীতে আবুল হাসেম (৫০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নোয়াখালী ও সোনাগাজীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তার হোসেন (৩৫), রাকিব (২৫), সোলেমান (৪৫), শেখ রাসেল (৩০) ও শিপন (৩০)।

পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। চার বছর আগের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার ওলামা বাজার এলাকায় বোরকা পরা একদল দুর্বৃত্ত আবুল হাসেমের মোটরসাইকেলের গতিরোধ করেন। সেখানে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত ও পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে তাকে রাস্তার ওপর ফেলে রেখে চলে যান হামলাকারীরা। 

এ ঘটনায় সোনাগাজীর চরদরবেশ ও নোয়াখালীর চরজব্বার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আক্তার ও রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তিনটি বোরকা, রক্তমাখা দুটি লোহার রড, একটি দা ও একটি ওড়না উদ্ধার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় নিহতের বাবা আব্দুস শুক্কুর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলা করেন।

এ ব্যাপারে সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এমটিএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার