• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আবার সায়েন্সল্যাব মোড় অবরোধ করলেন সাত কলেজের শিক্ষার্থীরা


প্রকাশ:  ৩০ অক্টোবর ২০২৪, ১২:২৬ পি.এম.
শেয়ার করুন 0
আবার সায়েন্সল্যাব মোড় অবরোধ করলেন সাত কলেজের শিক্ষার্থীরা

ভিওডিবাংলা ডেস্ক

সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দফা দাবিতে আবারো রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

তারা অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাস্তায় নামেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

গতকালও দুপুরের দিকে তারা এসব সড়ক অবরোধ করেন। এতে সারা দিন যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। 

শিক্ষার্থীদের তিন দফা দাবি: ১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিটি গঠন , ২. সংস্কার কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন, ৩. সংস্কার কমিটিকে বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে, যাতে সেশন জট না হয়।

সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের