• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ ১৪ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

   ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৯ এ.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঢাকাসহ দেশে ১৪ অঞ্চলের ওপর দিয়ে আজ (২১ এপ্রিল) সন্ধ্যা ছয়টার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া নদীবন্দরের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর- পশ্চিম থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। 

তিনি আরও বলেন, এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

ঢাকাসহ সারাদেশে আজ দুপুর ৩টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে কৃষি কাজ করতে যাওয়া থেকে বিরত থাকা ও অনিরাপদ জায়গায় অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন ঢাকা শহরের উত্তর-পূর্ব দিক ও পূর্ব দিকের উপজেলাগুলোর (ধামরাই, উত্তরা, গুলশান, বনানী, ডেমরা) ওপরে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নাগরিকদের যথাযথ ব্যবস্থা নিয়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
৪ অঞ্চলে সকাল ৯টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
৪ অঞ্চলে সকাল ৯টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা