• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সাকিব সাজানো নির্বাচনে জিতেছিলেন: প্রেস সচিব

   ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মাগুরা প্রতিনিধি
২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসনে সাকিব আল হাসান সাজানো এক নির্বাচনে জিতেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, ২০২৪ সালে মাগুরা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে এসেছিলাম। এই নির্বাচনী এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একটি সাজানো-গোছানো নিবার্চন ছিল। আগে থেকে বোঝা গেছে কে জিতবে। অনেক রাজনৈতিক প্রার্থী এক-দুই মাস ধরে নির্বাচনী প্রচারণা করেন। সেখানে সাকিব আগে থেকেই জানতেন তাকে কেউ নির্বাচনে বিজয়ী করে দেবে।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ বাজে একটি দল। এরা ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। আর তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে? একটি দলের হাতে রক্ত। সেই দল হাজারো ছেলেকে গুম করেছে, খুন করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহম্মদ অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহেল কাফী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ