• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিগত আমলে

টাকা পাচারের ব্যাপারে দুদক কি করেছে জানা নাই- সৈয়দ তাহসিনুল হক


প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পি.এম.
শেয়ার করুন 0
টাকা পাচারের ব্যাপারে দুদক কি করেছে জানা নাই- সৈয়দ তাহসিনুল হক

কিশোরগঞ্জ প্রতিনিধি :

দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ তাহসিনুল হক বলেছেন, বিগত আমলে এ দেশ থেকে বিদেশে টাকা পাচার হয়েছে। এসময় দুদক দেখাশোনা, জানা ও প্রায়োগিক কোন কার্যক্রম গ্রহণ করেছে কিনা বলতে পারি না। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন ব্যক্তি ৯টি ব্যাংক কিনে নিয়ে গেল। সেই ব্যাংকের সকল টাকা বিদেশে পাচার হলো। দুদক তখন তাদের পৃষ্ঠপোষকতা করেছে কিনা জানা নাই। কারণ তখন আমরা দুদকে ছিলাম না। আজকে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা করতে হয়। দুর্নীতিবাজদের আমরা পশ্রয় না দিলে তারা এই সাহস পেতো না।

তিনি আরও বলেন, আমাদের সময় স্কুলে কবিতা
আবৃত্তি. চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতা হতো। হঠাৎ করে কেন দুর্নীতি বিরোধী দিবস করতে হবে, বিতর্ক প্রতিযোগিতা করতে হবে। সমাজে তো আর অনেক অসংগতি রয়েছে। সবতো আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ধারায় সম্পাদিত হচ্ছে। একটা মাদক ব্যবসায়ী শহরের মাঝখান দিয়ে মাদক নিয়ে যাবে। এটাও কি সম্ভব? একটা সরকারি কর্মকর্তা কাজ শেষে ৫০ পার্সেন্ট কমিশন নেবে এত সাহস কার। আমরা যদি সাহস না দেই। প্রতিবন্ধকতা সৃষ্টি করি। কি করে সে দুর্নীতিতে জড়াবে। আমাদের আত্মসমালোচনা করা দরকার।

এসময় জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার মোট ১৪টি স্কুল অংশগ্রহণ করে। এর মধ্যে কিশোরগঞ্জ সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

ভিওডি বাংলা / মোঃ ওমর সিদ্দিক রবিন / টিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার