• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অন্যের পরীক্ষা দিতে গিয়ে আটক গৃহবধূ

   ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ভোলার লালমোহন উপজেলায় অন্যের পরীক্ষা দিতে যাওয়া আকলিমা বেগম নামের এক গৃহবধূকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটককৃত আকলিমা বেগম উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার মেয়ে ও লালমোহনের দলিল লেখক মো. সিরাজ পাটওয়ারীর স্ত্রী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।ওই পরীক্ষায় লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলার তোরাবগঞ্জ বালিকা দাখিল মাদরাসার মুক্তা বেগম নামের এক পরীক্ষার্থীর স্থলে প্রক্সি পরীক্ষা দিতে আসেন আকলিমা বেগম। তিনি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. শাহে আলম বিষয়টি জানতে পেরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

অন্যদিকে লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশের দায়ে ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলার গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, প্রক্সি দিতে গিয়ে যিনি আটক হয়েছেন তার বিরুদ্ধে মামলা করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করায় ৬ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জন এ বছরের অন্য কোনো পরীক্ষায় কেন্দ্রে কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না।

অপর আরেক শিক্ষক আগামী ৩ বছরের জন্য কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। এ ছাড়া গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৪ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। আমরা নকলমুক্ত পরিবেশে একটি সুন্দর পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

ভিওডি বাংলা / টিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ