• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : নাহিদ ইসলাম

   ১২ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পি.এম.

অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের গল্প গণমাধ্যমে প্রচার করতে হবে। আন্দোলনে শহীদ ও আহতদের জনস্মৃতিতে রাখতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিগত ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, ওই সময় অনেক গণমাধ্যমকর্মী ভয়ে সত্য ঘটনা প্রকাশ করতে পারেননি। এখন সেই সময় কেটে গেছে। উপদেষ্টা ফ্যাসিবাদী সরকারের গুম, দুর্নীতিসহ সকল অপকর্মের তথ্য গণমাধ্যমে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। জনগণের নিকট সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে।

মতবিনিময় সভায় পত্রিকার সম্পাদকরা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। যা স্বাধীন সাংবাদিকতার জন্য আশীর্বাদ। দেশে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের কার্যকর ভূমিকা রয়েছে। গত ১৬ বছর গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করলে দেশে ফ্যাসিবাদের উত্থান হতো না। মতবিনিময় সভায় ইংরেজি পত্রিকার জন্য আলাদা নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি