• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

৫ শিক্ষককে জরিমানা

১১ জন পরীক্ষার্থী তাৎক্ষণিক সাময়িক বহিষ্কার


প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
১১ জন পরীক্ষার্থী তাৎক্ষণিক সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওইদিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান,  অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্ব অবহেলা করার অভিযোগে জরিমানা করা পাঁচ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । এছাড়াও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও জানান, ব্যবস্থা নেওয়া শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন বাঁধা নেই। তাদের শুধু আজকের অনুষ্ঠিত  গণিত বিষয়ের পরীক্ষার খাতা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

ভিওডি বাংলা / টিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার