• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পুলিশ পরিদর্শক মামুন হত্যা

আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন


প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান। সংগৃহীত ছবি
স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান। সংগৃহীত ছবি

আদালত প্রতিবেদক
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ রায় ঘোষণা করেন। দণ্ডিত অপর আসামিরা হলেন-আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া (২১), মামুন ইমরানের বন্ধু রহমাত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১), সারোয়ার হোসেন (২৩)।

দণ্ডিতদের মধ্যে আরাভ খান এবং তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। অপর ছয় আসামির মধ্যে রহমাত উল্লাহ, সারোয়ার হোসেন জামিনে থেকে আদালতে হাজির হন।

অপর চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর ছয় আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। আর পলাতক থাকায় আসামি আরাভ খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। 

২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচারকালে রাষ্ট্রপক্ষের ৩৮ জন সাক্ষীর মধ্যে আদালত ২৬ জন সাক্ষ্য গ্রহণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা