• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

স্ত্রীর শিলের আঘাতে কৃষকদল নেতার নিহত


প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২৫, ০২:১০ পি.এম.
শেয়ার করুন 0
স্ত্রীর শিলের আঘাতে কৃষকদল নেতার নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর শিলের আঘাতে ওবায়দুর রহমান মুন্সি (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ।

বুধবার (১৬ এপ্রিল) রাত ৩টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছাপাশা গ্রামে ওবায়দুরের ঘরে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান মুন্সি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই গ্রামের আব্দুল খালেক মুন্সির (ডক সাহেব) ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ওবায়দুর রহমান মুন্সির সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ।

নিহতের ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘ওবায়দুরের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন ধরে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে তার স্ত্রী পাথরের শিল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে বলে থানায় স্বীকার করেছে। আমি ভাই হত্যার বিচার চাই।’

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ কালবেলাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক নানা কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

তিনি বলেন, ‘নিহতের স্ত্রী সাবিনা বেগম হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। তিনি নিজেই তার স্বামীকে পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার