• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ছাত্রদল

প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতারা বিএনপিকে দায় দিচ্ছে

   ১৬ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর রূপনগরে প্রেম সংঘটিত ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। 

বুধবার (১৬ এপ্রিল) বিকালে এমন দাবি নিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল মিরপুর ১০ নম্বর গোল চত্বরে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। 

প্রতিবাদ মানববন্ধনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, এনসিপি তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে এবং পাশাপাশি গত সোমবার আনুমানিক রাত ৮ টায় রাজধানীর রূপনগরে প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতারা বিশৃঙ্খলা ও হামলা করে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। 

ছাত্রদলের নেতারা বক্তব্যে বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে গণমানুষের দল বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। দলটি রাজনৈতিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আমরা মনে করি।  

এসময় ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে আরও বলেন- রূপনগরের ছোট্ট একটি  ইস্যুকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে ফায়দা হাসিলের চেষ্টা করেছে। তাদের এ অপচেষ্টা জনগণ কখনও সফল হতে দিবে না। 

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যেটা সঠিক সেটা বলুন। বিএনপি'র বিরুদ্ধে কোন অপপ্রচার করে লাভ হবে না। বিএনপি গণমানুষের জনপ্রিয় একটি রাজনৈতিক দল। 

এসময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের হাতে ছাত্রলীগের পুনর্বাসন করছে এনসিপি এমন মর্মে একাধিক ব্যানার ফেস্টুন দেখা গিয়েছে। এছাড়াও এনসিপি নেতারা যে ছাত্রলীগের পদধারী ছিল তার সকল তথ্য উপাত্ত দেখা গিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীদের হাতে। 

মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সহ- সভাপতি মোঃ কাওসার খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ কাওসার খান সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ ও থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড