• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নতুন বছরে দূর হোক সংস্কার ও নির্বাচন অনিশ্চয়তা: এবি পার্টি

   ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে সকল ধরনের অনিশ্চয়তা দূর হোক বলে আশা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এবি পার্টি আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রার আগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। তবে কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কাজ করছে। অনেকে মনে করেছে এই সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এই ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। কাজেই এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে এগিয়ে নিতে হবে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে।’

তিনি বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালি প্রাণের উৎসব। ফ্যাসিবাদি অপশক্তি বাঙালি জাতিসত্ত্বা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয় বিভক্তি, বাঙালি-বাংলাদেশি বিভক্তি, ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। আমাদের মনে রাখাতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সকল সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ’

 শিল্পী আরজুমান্দ আরা বকুল বলেন, ‘বাংলা নববর্ষ পুরাতনকে বিদায়ের করে নতুনকে অবগাহন করার দিন। আজকে সাজানোর দিন, ঘর সাজাব, মন সাজাব সর্বোপরি আমরা দেশকে সাজাব। যা কিছু চির সুন্দর তার সঙ্গেই যেন আমরা সবাই থাকি সেই আহ্বান জানাই।’

এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রাটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও শিল্পী আরজুমান্দ আরা বকুল। শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল ও ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের