• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

সালমান খানকে নিয়ে জ্যোতিষীদের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

   ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পি.এম.

বিনোদন ডেস্ক

যতই দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ান, যতই নিজের খামারবাড়ির জামগাছে উঠে ফল পাড়ুন; সালমান খান কি সত্যিই ভাল আছেন? এমন প্রশ্ন উঠেছে শনিবার আরও এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতে। চলতি বছরের শুরুতেই এক জ্যোতিষী জানিয়েছিলেন, আগামী তিন বছর ভাল নয় ভাইজানের পক্ষে। সেই তথ্যেই আরও এক বার সিলমোহর পড়ল। অন্য এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে ‘সিকান্দার’-এর। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনেরা!

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, এ বিষয়ে ওই জ্যোতিষীর বক্তব্য, “এ বছর ছবিমুক্তির পক্ষে শুভ নয়। সালমান এ বছর যেন ছবিমুক্তি থেকে দূরে থাকেন।” সেপ্টেম্বর-অক্টোবর মাস খুবই সাবধানে থাকতে হবে অভিনেতাকে। ওই সময় নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়কেরাই তার শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন সালমানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার।

শুধুই ২০২৫ নয়, সালমানকে ২০২৬ সালেও সাবধানতা অবলম্বন করতে হবে। জ্যোতিষী জানিয়েছেন, জীবনহানির আশঙ্কা প্রবল। দুর্ঘটনা বা অস্ত্রোপচারও হতে পারে তার। তাই মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলাই ভাল। এপ্রিল মাস থেকে তিনি বাইরে যত কম বেরোবেন ততই মঙ্গল। সালমানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে প্রথম জ্যোতিষী অনুরাগীদের রোষের মুখে পড়েছিলেন। তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। পাশাপাশি, ভাইজানের জন্য শুরু হয়েছিল যজ্ঞ, পুজোপাঠ! দ্বিতীয় জ্যোতিষীও প্রায় একই ভবিষ্যদ্বাণী করায় সেই পর্ব কি আরও বাড়বে? সময় উত্তর দেবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’, সেন্সর বোর্ডে জমা
ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’, সেন্সর বোর্ডে জমা
ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’
ঈদে ওটিটিতে আসছে স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’
প্রথমবার এক মঞ্চে জায়েদ খান ও মাহি
প্রথমবার এক মঞ্চে জায়েদ খান ও মাহি