• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে

   ১৩ এপ্রিল ২০২৫, ১১:২৯ এ.এম.

ভিওডি বাংলা ডেস্ক রিপোর্টঃ 

বাংলাদেশের একটি আদালত ব্রিটিশ সরকারের আর্থিক সেবাবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। 

রোববার (১৩ এপ্রিল) খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের। 

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তার প্রভাব খাটিয়ে শেখ হাসিনাকে দিয়ে রাজধানীর পূর্বাচলে তার মা শেখ রেহেনা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের জন্য প্লট বরাদ্দ করিয়ে নিয়েছেন।

ঢাকার একটি আদালত আজ এই সংক্রান্ত মামলার পর্যালোচনা করবে। ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত সপ্তাহে এই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।

ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারি পরোয়ানা জারি হলে, টিউলিপ এমপি থাকা অবস্থায়, বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। এরপর বিচারের জন্য ব্রিটেনের কাছে তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ।

পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত এই মামলায় এ পর্যন্ত ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, যার মধ্যে হাসিনা পরিবারের ছয় সদস্য রয়েছেন। তবে, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩.৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগেও টিউলিপ সিদ্দিকের নাম উঠে আসে।  এ খবরটি প্রকাশ হওয়ার পর চাপে পড়েন তিনি। এরপর খবর বের হয়, টিউলিপ লন্ডনে হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া একটি ফ্ল্যাটে বসবাস করেছেন। কিন্তু ২০২২ সালে ডেইলি মেইলেকে তিনি মিথ্যা কথা বলেন।

তিনি জানান, ২০০৪ সালে ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দেন। কিন্তু পরবর্তীতে সত্যি সামনে আসে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। এখন তার বিরুদ্ধে পূর্বাচলের প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত