• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মার্চ ফর গাজা

পতাকা উড়িয়ে রিকশার চালকের ভালোবাসা প্রকাশ

   ১২ এপ্রিল ২০২৫, ০৯:২৮ পি.এম.
ছবি সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাড্ডা থেকে রিকশা চালিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এসেছেন আনোয়ার হোসেন। পেশায় রিকশাচালক হলেও আজ তিনি কোনো যাত্রী বহন করবেন না। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে ছোট বড় মিছিলসহ মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। রিকশা চালক আনোয়ার হোসেন গেটের ঠিক উল্টো দিকে রাজু ভাস্কর্যের সামনে রেখেছেন তার নিজের রিকশা। দাঁড়িয়েছেন রিকশাটির ঠিক ওপরে। ১০০ টাকায় কিনেছেন ফিলিস্তিনের পতাকা। সেই পতাকা ওড়াচ্ছেন আর বলছেন, গাজায় মুসলমান, নারী, শিশু হত্যা বন্ধ করো.... 

সব কাজ বাদ দিয়ে শুধু ফিলিস্তিনি মুসলমানদের প্রতি ভালোবাসা জানাতেই এখানে এসেছেন বলে জানিয়েছেন তিনি।

শুধু রিকশা চালক আনোয়ার হোসেনই নয়, সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন অসংখ্য শ্রেণি-পেশার মানুষ। যাদের প্রায় প্রত্যেকের হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানাবেন সবাই।

মূল অনুষ্ঠান বিকালে হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটে মানুষের ঢল নেমেছে। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ উঠেছে গোটা বিশ্বেই। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর ব্যানারে আয়োজিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’।

এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসে উঠলেন শ্রমিকরা
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ