• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইসরায়েলের হামলায়

গাজায় নিহত শিশুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

   ১২ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পি.এম.
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ শিশু নিহত হয়েছে। এমনটা জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। এ সময়ের মধ্যে মোট প্রাণহানি ১,৫০০ ছাড়িয়েছে। খবর আলজাজিরা‘র।

শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন, যার মধ্যে একজন শিশু রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ২০ জনেরও বেশি।

সর্বশেষ হামলায় গাজার তুফ্ফাহ এলাকায় দুইজন নিহত ও দুই শিশু আহত হয়। উত্তরের বেইত লাহিয়ার আল-আতাতরায় আরও দুইজন নিহত হন। খান ইউনুসের দক্ষিণাঞ্চলের কিজান আন-নাজ্জার এলাকায় ড্রোন হামলায় আরও একজন নিহত হন।

এছাড়া, ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসি এলাকায় বসবাসকারী নাগরিকদের তাবুতে হামলা চালানো হয়। যার ফলে অনেক হতাহতের খবর পাওয়া গেছে।

দেইর আল-বালাহর আল-আহলি হাসপাতালে আল জাজিরার সংবাদদাতা হিন্দ খোদারি জানান, হামলায় আহত এক নবজাতক ‘শাম’-এর হাত কেটে ফেলতে হয় এবং পরবর্তীতে সে মারা যায়। একই দিন সকালে মোট ছয়জন নিহত হয়।

তিনি জানান, শনিবার শুজাইয়া ও খান ইউনুস এলাকায় নতুন করে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী।

চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটের কারণে নারী ও শিশুদের অবস্থা আরও করুণ হয়ে পড়েছে বলে জানান তিনি।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় ইসরায়েলের ২২৪টি নথিভুক্ত হামলার মধ্যে ৩৬টিতে শুধুই নারী ও শিশু নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!