• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ ডিএসসিসিতে প্রথম ‘পাবলিক হিয়ারিং ডে’: সরাসরি অভিযোগ জানালেন নাগরিকরা হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

   ১২ এপ্রিল ২০২৫, ১২:০৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে।

শনিবার(১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।

আজহারুল ইসলাম চঞ্চল বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়েছে৷ 

তিনি বলেন, আমরা ফজরের নামাজের পরেই খবর পাই। কিন্তু ফায়ারসার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। 

পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন মিটিংয়ে বসবো, কী সিদ্ধান্ত হতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে।

চারুকলার এক শিক্ষার্থী বলেন, এটি নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছিল। আজকের মধ্যে এটির কাজ শেষ হয়ে যেত। এটা নিঃসন্দেহে ষড়যন্ত্র। আমি নিশ্চিতভাবে বলতে পারি কেউ ইচ্ছা করেই আগুন লাগিয়েছে। প্রশাসনের লোকজনও এর পেছনে জড়িত কি না খুঁজে বের করতে হবে। কারণ রাতে এখানে পুলিশের লোকজনও উপস্থিত ছিল।

প্রসঙ্গত, এ বছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় জন্য বাঁশ-বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির “ফ্যাসিবাদী প্রতিকৃতি”, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে ছিল শিংয়ের মতো অবয়ব। প্রতিকৃতিতে ইতোমধ্যেই প্রলেপের কাজ শেষ হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, এটিই ছিল এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ বা অবকাঠামো।  

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল
আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান প্রশাসকের
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান প্রশাসকের
খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী