• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেলে আগুন

   ৮ এপ্রিল ২০২৫, ০১:০৯ পি.এম.

ক্রীড়া ডেস্ক

বিশ্বখ্যাত পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, শুধু ফুটবল মাঠে নয়; ব্যবসায়িক দুনিয়াতেও বেশ সফল। তিনি হোটেল ব্যবসায় তার ‘পেস্তানা সিআর সেভেন’ নামে একটি হোটেল ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন।

এটির শাখা রয়েছে, পর্তুগালের ফানচাল, নিজের শহর লিসবন, আমেরিকার নিউ ইয়র্ক এবং মরক্কোর মারাকেচেও। 

সম্প্রতি আরও একবার হোটেল ব্যবসার কারণে সংবাদের শিরোনাম হলেন রোনালদো। যদিও কারণটা একেবারে ভিন্ন।

এবার রোনালদো শিরোনামে এসেছেন মূলত তাঁর মালিকানাধীন হোটেলে আগুন লাগায়।

গত শনিবার মরক্কোর মারাকেশে রোনালদোর হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ সংবাদপত্র আ বোলা। তবে অগ্নিনির্বাপণ দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও জানিয়েছে তারা।

এদিকে মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুন লাগাটির ঘটনাটি খুব বেশি বড় ছিল না। পাশাপাশি হোটেলের কর্মকর্তা-কর্মচারী এবং ইমার্জেন্সি দলও বেশ ত্বরিত প্রতিক্রিয়া দেখিয়েছে।

যে কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়াও থামানো গেছে। তা ছাড়া এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।

মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সব মিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আকাশযাত্রায় ভোগান্তি, প্লেনেই আটকে গেল ব্রাজিল ফুটবল দল
আকাশযাত্রায় ভোগান্তি, প্লেনেই আটকে গেল ব্রাজিল ফুটবল দল
গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল যেসব দলের বিশ্বকাপ অভিযান
গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল যেসব দলের বিশ্বকাপ অভিযান
নাটকীয় রাতে স্বস্তির জয় পেল ক্রোয়েশিয়া
নাটকীয় রাতে স্বস্তির জয় পেল ক্রোয়েশিয়া