• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামিন পেতে বৈষম্যের

অভিযোগ তুলে সাবের হোসেন চৌধুরীর উদাহরণ টানলেন ব্যারিস্টার সুমন

   ৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পি.এম.

হবিগঞ্জ প্রতিনিধি 

জামিন না পাওয়ার বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার অভিযোগ, ৬টি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী জামিন পেয়েছেন, তবে তিনি ৩২৩ ধারার মামলায় ৫ মাস ধরে জামিন পাচ্ছেন না। জামিন পেতে শিকার হচ্ছেন বৈষম্যের।

সোমবার (৭ এপ্রিল) বিকালে ৪টায় হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে এমন অভিযোগ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। সেখানে নিজেই জামিন শুনানি করেন।। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, দুপুরে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। হাজিরা শেষে বিকাল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ৯৭ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে। বিকাল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে নানা শ্রেণি-পেশার লোকজন আহত হন।

পরে ব্যারিস্টার সুমনকে ঢাকায় গ্রেফতার করা হলে চুনারুঘাট থানার মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ