• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কার্টনবন্দি মরদেহ, পরিচয় মিলেছে সেই নারীর


প্রকাশ:  ৬ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পি.এম.
শেয়ার করুন 0
কার্টনবন্দি মরদেহ, পরিচয় মিলেছে সেই নারীর

মানিকগঞ্জ প্রতিনিধিঃ 

মানিকগঞ্জের রাস্তার পাশে বাঁশঝাড় থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের দুদিন পরে তার পরিচয় পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচন হয়নি। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম।

পুলিশ জানান, নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। বিউটি গোস্বমী তার স্বামীর সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন। নিহতের স্বামী সেখানে কোনো এক বায়িং হাউজে চাকরি করতেন। তাদের সংসার জীবনে দুই ছেলে সন্তান রয়েছে।

মানিকগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম বলেন, বিউটি গোস্বামীর মরদেহ উদ্ধারের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তায় বিউটির পরিচয় পেয়ে স্বজনদের খবর দেওয়া হয়। পরে তার ময়নাতদন্তের কাজ শেষে পরিবারে সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকার রাস্তার পাশে বাঁশঝাড় থেকে রক্তাক্ত কার্টনে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার