• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, আ. লীগ নেতা গ্রেপ্তার

   ৬ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) বিকালে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, সাব্বির খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি। কিন্তু তিনি পলাতক ছিলেন। খবর আসে সাব্বির এলাকায় অবস্থান করছেন। এ খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেই হামলার ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টে ছিলেন। কিন্তু ওয়ারেন্ট হওয়ার পর তিনি গা ঢাকা দেন।

জানা গেছে, ২০১৫ সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে এ হামলার ঘটনা ঘটে। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচার চলছিল। বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।

সেই সময় তার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন। হামলার সময় সাব্বিরও ছিলেন। সেই আলোচিত ঘটনার ১০ বছর পর গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩