• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

৩১ দফা নিয়ে শরীয়তপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
৩১ দফা নিয়ে শরীয়তপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

শরীয়তপুরের ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় টিম।

আজ সোমবার (১১ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুর সরকারি কলেজ, সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ ও শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে এ  মতবিনিময় করেন তারা। মতবিনিময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহীম খলিল ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ (অয়ন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেনসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের ও গাছের চারা উপহার দেওয়া হয়।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।

মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় টিম তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীরাদের সাথে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের