• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পদ্মায়

নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার


প্রকাশ:  ৫ এপ্রিল ২০২৫, ০৪:০১ পি.এম.
শেয়ার করুন 0
নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি  

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার(৫ এপ্রিল) সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৬টার দিকে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়েছিলেন। সুজানগর থানার ওসি মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুজন হলেন, সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে বেড়াতে যান অনেকে। একপর্যায়ে ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। হঠাৎ করে স্রোতের টানে ডুবে যায় নৌকাটি। পরে আশপাশের লোকজনের সহায়তায় সবাই নদী থেকে উদ্ধার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু শুক্রবার দুজনের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবার অভিযান শুরু করে সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার