• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

খুলনা

শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগের বাড়িতে অভিযান


প্রকাশ:  ৪ এপ্রিল ২০২৫, ১১:৩৬ এ.এম.
শেয়ার করুন 0
শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগের বাড়িতে অভিযান

খুলনা প্রতিনিধি 

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে শুরু হয়ে সকাল ৮টা পর্যন্ত নগরীর শামসুর রহমান রোডের ভারতের সহকারী হাই কমিশনার অফিসের সামনের ৭ ও ৮ নম্বর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, ২টি মোটরসাইকেল এফ জেড ভার্সন টু ব্লু কালারের, ১২ লাখ ১২ হাজার টাকা এবং সোহাগ সৌরভের বাসা থেকে ১৩ লাখ ৯২ হাজার ৫৫৩ টাকা এবং ৪ হাজার ২৪০ ভারতীয় রূপি উদ্ধার হয়।

ঘটনাস্থল থেকে গ্রেনেট বাবুর ভাই রাব্বি ও বাবা মিন্টু চৌধুরী এবং সোহাগ সৌরভের মাকে সদর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এসময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর আসল নাম রনি চৌধুরী তিনি নগরীর সামসুর রহমান রোডের মিন্টু চৌধুরীর ছেলে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এ আসামির বিরুদ্ধে মামলা রয়েছে ১৩টি। আর তার গ্রুপে অস্ত্রধারী সদস্য রয়েছেন ৬জন। তাদের বিরুদ্ধে মোট মামলা রয়েছে ৩৩টি।

ওই গ্রুপের অন্যান্য অস্ত্রধারী সদস্যরা হলেন, মো. শাকিল, মো. সাব্বির শেখ, আসাদুজ্জামান রাজু ওরফে বিল রাজু ও বিকুল। তাদের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।

গ্রেনেড বাবু কোথায় আছে তার সুস্পষ্ট তথ্য পুলিশের কাছে নেই। অনেকের ধারণা তিনি ভারতে থেকে খুলনার শহরের অপরাধ জগতের নেতৃত্ব দিচ্ছেন। এবং একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার