• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইরানের কারিগরি-প্রকৌশল পরিষেবা রপ্তানি থেকে আয় ৭০০ মিলিয়ন ডলার


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ইরানের কারিগরি-প্রকৌশল পরিষেবা রপ্তানি থেকে আয় ৭০০ মিলিয়ন ডলার

ইরানের কারিগরি-প্রকৌশল পরিষেবা রপ্তানি থেকে চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম সাত মাসে (মার্চ ২০ থেকে অক্টোবর ২১) আয় হয়েছে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। ইসলামী প্রজাতন্ত্র ইরান শুল্ক প্রশাসন (আইআরআই সিএ) এই তথ্য জানিয়েছে।

ইরান পাওয়ার ইন্ডাস্ট্রি সিন্ডিকেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেয়াম বাকেরির তথ্যমতে, বিদেশে প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানির জন্য ইরানের ভালো সক্ষমতা রয়েছে, যা ইরানের অর্থনীতির ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ।

বাকেরি মে মাসের শুরুতে বলেছিলেন, দেশের আট-শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশীয় বা বিদেশি সব সক্ষমতা সর্বোত্তমভাবে ব্যবহার করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, কারিগরি ও প্রকৌশল সেবা রপ্তানির দিকে মনোনিবেশ করা এমন একটি ক্ষেত্র যা অর্থনীতিকে অনেকাংশে চাঙ্গা করতে সাহায্য করতে পারে।

ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচার (আইসিসিআইএমএ) এর এই সদস্য আরো বলেন, প্রযুক্তিগত এবং প্রকৌশল পরিষেবা রপ্তানি করে দেশের জন্য বৈদেশিক মুদ্রাও পাওয়া যেতে পারে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু