• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঢাকা অঞ্চলের ভোক্তা পরিচালক

জব্বার মণ্ডলের নামে ফেসবুক ভুয়া আইডি, করলেন জিডি

   ১ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রমজানসহ বছরজুড়ে বাজারে ন্যায্যমূল্য পণ্য বিক্রি নিশ্চিত করা, ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষায় কাজ করে প্রশংসা কুড়িয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলোচিত মুখ ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নামে ফেসবুকে একাধিক আইডি খোলা হয়েছে। যেগুলো ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কায় এই কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন তেজগাঁও থানায় করা জিডিতে (নম্বর— ১৬৯৯) আব্দুল জব্বার মন্ডল উল্লেখ করেন, তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। পাশাপাশি তিনি লেখেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।’

চলতি বছরের রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। যেসব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মন্ডলকে।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল