• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁচান: দুলু


প্রকাশ:  ২৯ মার্চ ২০২৫, ০৩:৫১ পি.এম.
শেয়ার করুন 0
দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁচান: দুলু

নাটোর প্রতিনিধি 

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁচান। তাদের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিন।’

শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফ্যাসিবাদের শাসনামলে আহত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁচান। নির্বাচন নিয়ে ফ্যাসিবাদী শাসন ১৫ বছর পার করেছে শেখ হাসিনা। নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল গঠনের জন্য আমরা রাস্তায় নামিনি। এ দেশের ছাত্র সমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছো, স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছো। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়বো।’

দুলু বলেন, ‘কাল যে অস্ত্র পুকুরে পাওয়া গেছে, তা নাটোরের সন্ত্রাসী শিমুলের। এই অস্ত্র দিয়ে শিমুল নাটোরের বিএনপির নেতাদের গুলি করেছে এবং তাদের ওপর হামলা করেছে। পুলিশ সেই অস্ত্র উদ্ধার করেছে।’

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন—সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার