• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

   ২৭ মার্চ ২০২৫, ০৮:০৩ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে দ্বিতীয় ধাপে গঠিত পাঁচ সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিশনগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশন।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সংস্কার কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই পাঁচ সংস্কার কমিশনের মধ্যে গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। এর আগে, গত মাসের ১৮ ফেব্রুয়ারি এই ৫ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ায় সরকার। তবে সেই মেয়াদ শেষ হওয়ার চারদিন আগেই নতুন করে আবার তা বাড়ানো হলো।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
ঢাকা বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহী সুইজারল্যান্ডের ‘সুইসপোর্ট’
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস