• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নির্বাচন ইস্যু

প্রধান উপদেষ্টার ভাষণে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই

   ২৭ মার্চ ২০২৫, ০২:২১ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচন জুনে না ডিসেম্বরে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার বক্তব্যে এর যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই। এমন অবস্থায় ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরীব ও দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে, এমন প্রশ্নও রাখেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র; কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাঁওতাবাজি করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, কথা ও কাজের মিল ছিলো না ফ্যাসিস্ট শেখ হাসিনার। সে জনগনের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিল। ব্যাংক-বীমা লুট, বড়বড় প্রকল্পের আড়ালে সে ও তার পরিবার অর্থ লুট করেছে। সেসব অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছে।

এ সময়, দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির এ নেতা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়