• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

রাজনৈতিক মামলার জালে

ওমরাহ করতে যাওয়া হলো না যুবদল নেতার

   ২৬ মার্চ ২০২৫, ০৪:৪৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজনৈতিক মামলা থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে পারেননি না বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

বুধবার (২৬ মার্চ) এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তারা তথ্য দিতে রাজি হননি। এদিন বেলা ১টা ৫০ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সে তার ফ্লাইট ছিল  বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে মিরাজ বলেন, স্বৈরাচারী হাসিনার সরকার নানা রকম মিথ্যা মামলা দিয়েছে। বিগত দেড়যুগে প্রায় দুই শতাধিক রাজনৈতিক মামলা হয়েছে। যার ফলে বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে পারছি না।
 
পরিবারসহ ওমরাহ পালন করতে যাওয়ার কথা থাকলেও ইতোমধ্যে ফ্লাইট ছেড়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, মামলা থাকার পরেও অনেকেই ওমরাহ করতে যাচ্ছেন। অন্য কাজে বিদেশে যাচ্ছেন। তবে শুধু আমাকে কেন আটকানো হলো। স্বৈরাচারের পতন হলেও এখনও পরিস্থিতির উন্নতি হয়নি।
 
স্ত্রী-সন্তানসহ এভাবে বাধা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ওমরাহ পালন করতে যেতে দিচ্ছে না। স্ত্রী ও তিন বাচ্চাসহ এয়ারপোর্টে আটকে দিয়েছে। অবস্থার কোনো পরিবর্তন নেই।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ