• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিএনপির লজ্জিত হওয়া উচিত: সারজিস আলম


প্রকাশ:  ২৫ মার্চ ২০২৫, ০৫:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির লজ্জিত হওয়া উচিত: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার মতে, এই ধরনের ঘটনার জন্য বিএনপির উচিত নিজেদের লজ্জিত হওয়া।

মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লেখেন, গতকাল আমার সহযোদ্ধা আবদুল হান্নান মাসউদ এর ওপরে বিএনপির কিছু নেতাকর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত।

তিনি বলেন, বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসউদের মত কিছু অকুতোভয়, আপোষহীন, সাহসী তরুণদের হাত ধরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতাবোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক।

তিনি আরও বরেন, শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কি কি অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতাকর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই ১৬ বছরে আওয়ামী লীগ কি কি অন্যায়-অপকর্ম করেছে এবং দিনশেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে।

পোস্টে সারজিস আলম আরও বলেন, কারণ আজকে থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই। যেটা হতে একসময় ১৫ বছর লাগতো এখন সেটা হতে এখন ৫ বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখনো সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়। তাই বিএনপির সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর জেনারেশনটাকে আরেকটু সিরিয়াসলি নিবেন। আর যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের ওপরে এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চাই।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি