• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

তারেক রহমানের নির্দেশনা

পঙ্গু হাসপাতালে ‘ঈদ উপহার’ বিতরণ করেছে এ্যাব

   ২৫ মার্চ ২০২৫, ০৩:৩৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র নেতৃবৃন্দের উদ্যোগে চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীনদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

‘ঈদ উপহার’ বিতরণ তত্ত্বাবধান করেন এ্যাবের সদ্য সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার কেএম আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার তানবিরুল হাসান তমাল, ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম খোকা, ইঞ্জিনিয়ার সেজান আহমেদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আহসান রাসেল, ইঞ্জিনিয়ার কামরুল হাসান সাইফুল, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী, ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জনি ও ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন রনি প্রমুখ। 

প্রসঙ্গত, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গত জুলাই-আগস্ট গণআন্দোলনে গুরুতর আহত অন্তত ১২২ জনের মাঝে এই ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ