• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতায় বসানো হয়নি : মাওলানা রফিকুল

   ১১ নভেম্বর ২০২৪, ০১:২৬ পি.এম.

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতায় বসায়নি। আপনারা কতদিনের মধ্যে সংস্কার করবেন এবং কত দিনের মধ্যে নির্বাচন দেবেন সেটা জাতির সামনে পরিষ্কার করতে হবে।

সোমবার (১১ নভেম্বর) সকালে বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম খান বলেন, গণহত্যা, লুটপাট, জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, গণহত্যার নির্দেশদাতা হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তার নির্দেশে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। যারা এখনো উঁকিঝুঁকি মারছে। তাদের জেনে রাখা উচিত আওয়ামী লীগ আর কখনও দেশের রাজনীতিতে আসতে পারবে না। দেশের মানুষ গণহত্যাকারীদের আর কখনোই রাজনীতিতে প্রবেশ করতে দেবে না।

জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে ঘরে এই টাকা জমা আছে। তারা চুরি করা টাকায় অনলাইন অ্যাক্টিভিস্ট ভাড়া করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, ফ্যাসিস্ট সরকার জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি জুলুম করেছে। কিন্তু একজন কর্মীও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা ও তার দোসররা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

শহরের শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান
আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন
আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন
বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী
বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী