• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

‘জাপা ও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না’

   ২২ মার্চ ২০২৫, ০৯:৩৭ পি.এম.

রংপুর প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা মানে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রাখা। আমাদের বাদ দিয়ে নির্বাচন করার অপচেষ্টা করা হলে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন বলে দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না।’

শনিবার (২২ মার্চ) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার পাঁয়তারা চালানো হচ্ছে। যেখানেই আমাদের বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ করা হবে। যেকোনও ষড়যন্ত্র জীবন দিয়ে মোকাবিলা করবো।’

জিএম কাদের বলেন, ‘আমাকে গ্রেফতার করা হবে বলে প্রচারণা চালানো হচ্ছে। ঢাকা থেকে শুভাকাঙ্ক্ষী বলেছেন রংপুরে অবস্থান করতে। রংপুরে থাকলে তারা আমাকে গ্রেফতার করার সাহস পাবে না। যেভাবে এরশাদকে গ্রেফতার করার পর রংপুর অঞ্চলে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল সেরকম আন্দোলন গড়ে উঠবে। তারপরও আমি গ্রেফতারে ভয় করি না। আমি জনগণের জন্য রাজনীতি করি। কোনও গ্রেফতার নির্যাতন করে আমাকে জনগণের চাওয়া-পাওয়ার আন্দোলন থেকে সরানো যাবে না।’

এর আগে জিএম কাদের দলের ইফতার মাহফিলে যোগ দিতে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। ইফতার মাহফিলপূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রংপুর মহানগর জাপার সভাপতি সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়