• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খেলাফত মজলিসের

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে

   ২২ মার্চ ২০২৫, ১১:৫৯ এ.এম.

নিজস্ব প্রতিবেদক 

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসেছে খেলাফত মজলিস ও লেবার পার্টি। শনিবার (২২ মার্চ) সকালে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন।

এর আগে, বৃহস্পতিবার থেকে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন সংলাপ শুরু করে। প্রথমদিন, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সাথে বৈঠক করেছে তারা। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সাথেও আলোচনায় বসার কথা আছে কমিশনের।

সেই বৈঠকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলটি জানায় সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতেই একমত তারা। ৪২টিতে তারা সম্মত নয়।

অলি আহমেদ বলেছিলেন, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়